জাতীয়রাজনীতি

আপাতত বিরোধী আসনে ইন্ডিয়া জোট,বৈঠকে প্রশংসিত অভিষেক ও অখিলেশ

এই বাংলা 24:- কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠক হয়,বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত সরকার গঠন করবেনা জোট। বরং বিরোধী আসনে বসবে এই জোট।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশবাসীর হয়ে তিনি জানিয়ে দিলেন, ফ্যাসিবাদী বিজেপিকে আর সরকারের আসনে দেখতে চায় না দেশের মানুষ। তাই আগামী দিনে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে ইন্ডিয়া জোট। সেদিন ৩৩ জন নেতাকে নিয়ে নিজের বাসভবনে বৈঠক করলেন খাড়গে। বৈঠক শেষ হতেই সাংবাদিকদের মুখোমুখি হলেন খাড়গে। সঠিক সময়ে পদক্ষেপ গ্রহণ করবে ইন্ডিয়া জোট।

এদিন বৈঠকে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের ভুয়সী প্রশংসা করা হয়। বিশেষ করে মল্লিকার্জুন খাড়গে ও সোনিয়া গান্ধী ব্যক্তিগত ভাবে এই দুজন কে অভিনন্দন জানান ও প্রশংসা করেন।

ইন্ডিয়া জোটের বৈঠক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *