জাতীয়রাজনীতি

অখিলেশের বাসভবনে অভিষেক

এই বাংলা 24:- ইন্ডিয়া জোটের বৈঠকে সোনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে উচ্ছ্বসিত প্রশংসা পান অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদব।দুজনেই দলের জন্য কাজ করে দলকে এগিয়ে নিয়ে গেছেন এটা অনস্বীকার্য।তবে ইন্ডিয়া জোটের পরদিন আজ সকাল দশটায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়,দিল্লীতে অখিলেশ যাদবের বাসভবনে গেলেন। অভিষেকের সাথে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ান।

বাসভবনের ভিতরে এখন ত্রিস্তরীয় বৈঠক হচ্ছে। সকলের কৌতুহল এই বৈঠক কে ঘিরে। উল্লেখ্য অভিষেক যখন অখিলেশের বাসভবনে এসে পৌঁছান,তখন অখিলেশ নিজে বাসভবনের বাইরে এসে অভ্যর্থনা করেন।এখন দেখার বৈঠকে কি তত্ত্ব উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *