জাতীয়জেলারাজ্য

আবার রেল দুর্ঘটনা

এই বাংলা 24:-আবার রেল দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? রেল সূত্রে খবর, মালগাড়িটি সিগন্যাল ব্রেক করে। সিগন্যাল ব্রেক করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একই লাইনে চলে আসে মালগাড়িটি। তারপর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়িটি। মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকের ২টি পারসেল কামরা ও একটি যাত্রীবাহী কামরা (গার্ড কোচ) লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার জেরে আজ, সোমবার বেশ কিছু দূর পাল্লার ট্রেন বাতিল করা হল। বাতিল করা হয়েছে মালদা এনজেপি স্পেশাল, এনজেপি মালদা স্পেশাল-সহ পাঁচটি ট্রেন। জানা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা-দুর্ঘটনার ফলে বাতিল হতে পারে শিলিগুড়ি-রাধিকাপুর এক্সপ্রেস ও রাধিকাপুর-শিলিগুড়ি এক্সপ্রেস।

চিত্র ঋণ:-পিটিআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *