এবারে দুয়ারে সায়ন্তিকা

এই বাংলা 24:- বরাহনগর বিধানসভা উপনির্বাচন ঘিরে ছিল টানটান উত্তেজনা।এই কেন্দ্রে বরাবরের জয়ী তাপস রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি তে যোগদান করেছিলেন লোকসভা নির্বাচনের আগে। তিনি অবশ্য বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি তে যোগদান করে লোকসভায় উত্তর কলকাতা থেকে প্রার্থী হয়েছিলেন।তার ফেলে যাওয়া আসনে উত্তর কলকাতার লেবুতলা পার্কের দাপুটে নেতা সজল ঘোষ কে প্রার্থী করে। তৃণমূল কংগ্রেস মাষ্টার স্ট্রোক খেলে,তারা প্রার্থী করেন অভিনেত্রী কিন্তু দলের জন্য নিবেদিত প্রাণ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কে।চাপানোতর চলতেই থাকে কে জিতবে। পরিশেষে শেষ হাসি হাসেন সায়ন্তিকা।তবে বিধায়ক হয়ে তিনি কিন্তু তার কর্মজীবনে ফিরে যাননি।চুটিয়ে বরাহনগর বাসীর জন্য কাজ করছেন।সেই কাজের অন্যতম হলো,বরানগরবাসীর সমস্যা অতি দ্রুত সমাধান করতেই কিউআর কোড চালু করলেন।এই অত্যাধুনিক পদ্ধতি চালু করেছেন সায়ন্তিকা। কিউআর কোড উদ্বোধন করেছেন তিনি। সেখানে নিজেদের যে কোনও সমস্যা এলাকাবাসী সরাসরি নব নির্বাচিত বিধায়ককে জানাতে পারবেন। সায়ন্তিকা বলেন, “আমার প্রথম ক্যাম্পেন এটা। এই কিউআর কোড স্ক্যান করে মানুষ আমায় নিজের নিজের সমস্যা জানাতে পারবেন। এখানেও বিধায়ক অফিসও খোলা হবে। সেখানেও সরাসরি আমার সঙ্গে দেখা করে অভিযোগ জানাতে পারবেন। তবে যাঁরা আমা আসতে পারবেন না তাঁরা এই কোড স্ক্যান করে সমস্যা তুলে ধরতে পারবেন। অবশ্যই এটা দুয়ারে সায়ন্তিকা।”
চিত্র:-সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ
