এশিয়ান স্কুল দাবায় স্বর্ণপদক জয়ীরা,মেট্রিক্স চেস আকাদেমির

এই বাংলা 24,আগরতলা,ত্রিপুরা:- ত্রিপুরার দাবাড়ুদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ৬ বছর আগে ফি ডে মাস্টার প্রসেনজিৎ দত্ত-র হাত ধরে কৃষ্ণনগর বিজয় কুমার চৌমুহনী সংলগ্নে গড়ে উঠেছিলো মেট্রিক্স চেস আকাদেমির আগরতলা শাখা। মাত্র ৬ বছরে ওই আকাডেমি থেকে বেরিয়ে আসলো ডাব্লুসিএম এশিয়ান স্কুল দাবায় স্বর্ণপদক জয়ী আর্শিয়া দাস, এশিয়ান অনূর্ধ্ব-১০ দাবায় স্বর্ণ পদক জয়ী আরাধ্যা দাস, অনুরাগ ভট্টাচার্যের মতো সেরা দাবাড়ুরা। আগামীদিনেও রাজ্যের দাবাড়ুদের উন্নতির স্বার্থে কাজ করে চলবে ওই আকাদেমি এবং ত্রিপুরাকে আরও বহু প্রতিভাবান দাবাড়ু উপহার দেবে। সেই লক্ষ্যে দু বছর আগে উদয়পুরে ম্যাট্রিক্স চেস একাডেমীর শাখা খোলা হয়েছে। জগন্নাথ দিঘির পশ্চিমপাড় গীতভারতী বাড়িতে খোলা হয়েছে আকাদেমি। আকাদেমির কোচ কিরীটী দত্ত।

