কলকাতাজেলারাজ্য

মমতার রাজ্যে পুলিশকেও রেয়াত নয়, অভিযোগ প্রমাণ হলে শাস্তি,কমিটি গড়লো নবান্ন

এই বাংলা 24:- পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে।কখনো তোলাবাজি,কখনো প্রমাণ লোপাট,কখনো নিরীহ মানুষের প্রতি অত্যাচার সহ বহু অভিযোগ ওঠে, কিন্তু তাদের বিচার সেইভাবে হয়না।আজ নবান্নে মুখ্যসচিব স‌ই করা এক নির্দেশনামা জারি করা হয়। সেখানে বলা হয় এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে এক কমিটি, ‘স্টেট লেবেল পুলিশ কমপ্লেইন্ট অথরিটি’ নামক এক কমিটি গড়া হয়। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে গড়া এই কমিটিতে থাকছেন স্বরাষ্ট্র সচিব,ডিজি এবং কলকাতা নগরপাল।

রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকার সই করা ওই নোটিফিকেশনে বলা হয়েছে, রাজ্য মানবাধিকার কমিশনের সঙ্গে সমন্বয় রেখে ওই কাজ করবে। তিন বছরের জন্য নির্বাচিত করা হবে ওই কমিটিকে। কমিটির কাছে কোনও অভিযোগ জমা পড়লে তার গুরুত্ব অনুযায়ী কোনও পদক্ষেপ করার প্রয়োজন হলে কমিটি তা রাজ্যের কাছে সুপারিশ করবে। সেই সুপারিশ কার্যকর করবে রাজ্য।যদি সেটা না হয়, তা হলে কেন সুপারিশ মানা হচ্ছে না তার লিখিত কারণ অথরিটিকে জানাবে রাজ্য। ১৯৯৬ সালে প্রকাশ সিং মামলায় সুপ্রিম কোর্ট পুলিশি ব্যবস্থার আমূল সংস্কারের জন্য একগুচ্ছ নির্দেশ দেয়। তার মধ্যে প্রতিটি রাজ্য ও তার জেলাগুলিতে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ শুনে পদক্ষেপ করার জন্য কমিটি গড়ার সুপারিশ করা হয়।২৮ বছর পরে এ দিন রাজ্যস্তরের কমিটির কথা ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *