জাতীয়রাজ্য

তৃণমূলের দুই সাংসদ যাচ্ছেন ওয়ানাড, ঘোষণা মমতার

এই বাংলা 24:- তিনি বরাবরই মানবিক, তিনি শুধু মাত্র নিজের রাজ্যের কথা ভাবেন না,ভিন রাজ্যে ঘটে যাওয়া ঘটনা তাকে ভাবায়।তাই জন্য তিনি জননেত্রী। কেরলের ওয়ানাডে ঘটে যাওয়া ঘটনায় তিনি উদ্বিগ্ন,তাই তার দলের রাজ্যসভার দুই সাংসদ সাকেত গোখলে ও সুস্মিতা দেব কে তিনি পাঠাচ্ছেন সেখানে। দুদিন থেকে সমস্ত রকম সহযোগিতার নির্দেশ দিয়েছেন তিনি।আজ এক্স হ্যান্ডেলে লিখেছেন ‘কেরলের ওয়ানাডে ভূমিধসে খবরে আমি খুবই উদ্বিগ্ন। এটা সত্যিই ভয়াবহ বিপর্যয়। মানবিক কারণে আমরা দুই সাংসদের প্রতিনিধি দল পাঠাচ্ছি। সাকেত গোখলে ও সুস্মিতা দেব বিধ্বস্ত এলাকায় যাবেন। তাঁরা সেখানে দু’দিন থাকবেন। দেখা করবেন মৃত ও আহতদের পরিরারের সঙ্গে’।

উল্লেখ্য এবারের লোকসভা নির্বাচনে বিরোধী দলনেতা রাহুল গান্ধী দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন রায়বেরিলি ও ওয়ানাড।দুটি কেন্দ্রে তিনি জেতেন,নিয়ম অনুযায়ী যেকোনো একটি কেন্দ্র তিনি রাখতে পারবেন, সেইজন্য তিনি ওয়ানাড থেকে ইস্তফা দেন,আর ঘোষণা করেন আগামী উপনির্বাচনে ওই কেন্দ্রে প্রার্থী হবেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধী।তবে কেরলের ওয়ানাডে ঘটনায় রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী দুজনেই সেখানে চলে গেছেন ও সমস্ত রকমের সহযোগিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *