জলমগ্ন,যোগাযোগ বিচ্ছিন্ন কামারপুকুর ও জয়রামবাটি

এই বাংলা 24:- আরামবাগ গড়বেতা-বদনগঞ্জ রাস্তায় গোঘাটের সাতবেড়িয়াতে জল উঠেছে। বিপদের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছে মানুষজন। যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ আছে। অন্যদিকে কামারপুকুর ও জয়রামবাটির মধ্যবর্তী চেকপোস্ট এলাকায় রাস্তার ওপর দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন কামারপুকুর ও জয়রামবাটি।
