জেলারাজ্য

বাগুইআটিতে বাড়ি ভেঙে মৃ*ত এক ছাত্র

এই বাংলা 24:-বাগুইআটিতে বাড়ি ভেঙে মৃত এক।বাড়ি ভেঙে মৃত এক ছাত্র। তার নাম ধ্রুবজ্যোতি মন্ডল। ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানা এলাকার বিধান নগর পৌর নিগম ১৮ নম্বর ওয়ার্ড অশ্বিনীনগরে। অচৈতন্য অবস্থায় গুরুতর জখম ছাত্রকে নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে। সেখানে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।বছর ১৫ আগে তৈরি হয়েছিল এই বাড়ি। সেই বাড়ি ভেঙেই বিপত্তি। প্রথমে তিন তলার ছাদ ভেঙে পড়ে দোতলায়। তারপর দোতালার ছাদ ভেঙে পড়ে ধ্রুবজ্যোতির গায়ের উপর। ঘরের খাট এসে সেই সময় টিভি দেখছিল ধ্রুবজ্যোতি। সেই সময় বাড়ি ভাড়া নিয়ে অন্যত্র থাকার জন্য বাড়ি খুঁজতে বেরিয়েছিলেন ধ্রুবজ্যোতির মা ও তার মেজদা। ঘটনার সময় বাড়িতে একাই ছিল ধ্রুব। বাড়ির বেশ কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছিল। তাই অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে থেকে এই বাড়ির সংস্কারের বিষয়ে চিন্তা ভাবনা করছিল মন্ডল পরিবার। একটানা বৃষ্টি এই ঘটনা বিপত্তি ঘটায়। সকালেও গাছ কেটে বাড়ির জন্য কংস ভেঙে ফেলার কাজ চলছে। বাড়ির বিভিন্ন অংশের দেওয়াল মেশিন দিয়ে কাটা হয়েছে তাকে উদ্ধার করার জন্য। ভেঙে পড়া ছাদের অংশ সরিয়ে দেবজ্যোতিকে উদ্ধার করতে প্রায় সাত ঘণ্টা সময় লেগে যায়। *বাঁশের চটা বিছিয়ে এই বাড়ির ছাদ ঢালাই করা হয়েছিল বলে অভিযোগ। বাড়িটি শুরু থেকেই দুর্বল বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা।* তার জেরেই এই বাড়ি ভেঙে এই বিপত্তি বলে প্রাথমিক অনুমান। এর আগে পুরসভা থেকে এই বাড়িতে বাস করতে বারণ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *