জাতীয়রাজনীতিরাজ্য

রাজ্যসভা থেকে বহি*ষ্কারের পথে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য!

এই বাংলা 24:- রাজ্যসভা থেকে বহিষ্কারের পথে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য!শুক্রবার সংসদে তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম বক্তব্য রাখার সময় তাঁকে লাগাতার বাধা দেওয়ার অভিযোগ ওঠে শমীকের বিরুদ্ধে। এর আগে,আজ সকালেই তৃণমূলের আর এক সংসদ মমতাবালা ঠাকুর বক্তব্য রাখার সময়ও একই কাজ করে গিয়েছেন বিজেপি নেতা বলেও অভিযোগ। শমীক ভট্টাচার্যকে রাজ্যসভা থেকে বহিষ্কারের দাবীতে ঐক্যবদ্ধ কংগ্রেস এবং তৃণমূল। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের কাছে শমীক ভট্টাচার্য কে বহিষ্কারের দাবী জানিয়ে সরব হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার কংগ্রেস দলনেতা মল্লিকার্জুন খাড়গে।এখন আগামী দিনে শমীক ভট্টাচার্যের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সংসদীয় কমিটি তা অবশ্যই সময় বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *