ইস্তফা হাসিনার,দ*খল গণভবন, দায়িত্বে সেনা

এই বাংলা 24:- বিক্ষোভের মুখে চাপে ইস্তফা দিলেন শেখ হাসিনা।প্রথম দিকে নমনীয় ছিলেন না,ইস্তফা দিতে চাননি। কিন্তু চাপের কাছে নতিস্বীকার করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হাসিনা।এরপরেই তাকে নিয়ে সামরিক বিমান রওনা হয়। সামরিক বিমানে করে দেশ ছাড়েন হাসিনা সঙ্গে তার বোন রেহানা ছিলেন।দেশ ছাড়ার আগে একটি ভিডিও বার্তা দিতে চেয়েছিলেন হাসিনা, কিন্তু সেটা সম্ভব হয়নি।কারণ বাইরে উত্তাল জনতা,হাসিনা সামরিক বিমানের ওঠার কিছুক্ষণের মধ্যে বেলা তিনটে নাগাদ, সমস্ত ব্যারিকেড ভেঙে প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে নেয় জনতা।
সূত্রের খবর, তার আগে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য। ৪৫ মিনিট সময় তাঁকে দেওয়া হয়েছিল বলে খবর। তাঁর পদত্যাগের দাবীকে কেন্দ্র করেই এই মুহূর্তে আগুন জ্বলছে বাংলাদেশে।
উত্তাল বাংলাদেশে জনতার দখলে প্রধানমন্ত্রী বাসভবন। গত জুলাই মাস থেকে শুরু হওয়া সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনে দু’ দফায় বাংলাদেশে সবমিলিয়ে প্রায় ৩০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে।আহতের সংখ্যা কয়েকশো। জানা গিয়েছে, কিছুক্ষণ পরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সূত্রের খবর, সত্যতা যাচাই করা হয়নি,যে তত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন ফখরুদ্দিন আহমেদ, যিনি একজন অর্থনীতিবিদ, প্রাক্তন সচিব, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রাক্তন গভর্ণর।
