গভীর শো*ক মুখ্যমন্ত্রীর,দে*হ আপাতত সংরক্ষণ করে রাখা হবে জানালেন সেলিম

এই বাংলা 24:- প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেলেন গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাড়ি থেকে বেরিয়েছেন,পাম অ্যাভিনিউয়ের দিকে যাচ্ছেন।

এদিকে সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, “আজ আমরা তাঁর দেহ সংরক্ষণ করব। বৌদির সঙ্গে কথা হয়েছে, দলের সঙ্গে কথা হয়েছে। আমাদের পার্টির সিদ্ধান্ত। এখানে আরও কিছুক্ষণ থাকবেন। আশপাশের প্রতিবেশীরা, আত্মীয়রা এখানে শ্রদ্ধার্ঘ্য জানাবেন। দুপুর সাড়ে বারোটা নাগাদ এখান থেকে নিয়ে গিয়ে দেহ সংরক্ষণ করা হবে। দিল্লি থেকে অন্যান্য রাজ্য থেকে অনেকে আসবেন, তাঁদের জন্যই দেহ আমাদের সংরক্ষিত রাখতে হবে। যে দফতর থেকে তিনি কাজ করেছেন, অসুস্থ হওয়ার আগে পর্যন্ত, সেখানে নিয়ে যাওয়া হবে। তারপরও কিছু সাধারণ কাজ রয়েছে। কাল বিকাল চারটে নাগাদ আলিমুদ্দিন স্ট্রিট থেকে শেষ যাত্রা হবে। দেহ দান করা ছিল, আমরা যোগাযোগ করছি। তাঁর শেষ ইচ্ছামতো, দেহ চিকিৎসাবিজ্ঞানে গবেষণার জন্য দান করা হবে।”
