পরপর মন্দিরে চু*রির ঘটনায় চা*ঞ্চল্য! চু*রি গেলো বিগ্রহের রুপো-সোনার গহনা!

এই বাংলা 24:-পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য! পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের ইদুটি গ্রামের পরে আবারও বুধবার রাত্রি নাগাদ মন্দিরে চুরির ঘটনা ঘটলো খণ্ডঘোষ ব্লকেরই কৈয়ড় অঞ্চলের চিন্তামণিপুর রাধাগোপীনাথ এর মন্দিরে। মন্দির থেকে দুটি সোনার হার, রুপোর টিকলি, রুপোর ১০ থেকে ১২ ভরি ওজনের পৈতে, চার থেকে পাঁচ ভরি ওজনের রুপোর বাঁশি সহ চারটি রুপোর নূপুর চুরি গেছে বলে জানান মন্দিরের সেবাইত সুচিত্র নাথ রায়।

বৃহস্পতিবার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় খন্ডঘোষ থানার পুলিশ আধিকারিকরা, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে থানায় লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি যথাযথ তদন্তের আশ্বাস দেন বলে জানান মন্দিরের সেবাইত সহ এলাকাবাসীরা।
