মেঘালয় বিধানসভায় প্রধান বিরোধী দলের স্বীকৃতি তৃণমূল কংগ্রেস কে, বিরোধী দল নেতা হলেন মুকুল সাংমা

এই বাংলা 24:- উত্তর পূর্ব ভারতে তৃণমূল কংগ্রেসের উত্থান শুরু। এবার মেঘালয়ে প্রধান বিরোধী দলের মর্যাদা পেলো তৃণমূল কংগ্রেস।মেঘালয় রাজ্যের বিরোধী দল নেতা হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক মুকুল সাংমা।
উল্লেখ্য ৬০ সদস্যের মেঘালয় বিধানসভায় তৃণমূলের পাঁচজন বিধায়ক রয়েছেন। এর আগেও অধ্যক্ষের কাছে প্রধান বিরোধী দলের মর্যাদা দাবি করেছিল তৃণমূল। ২০২৩-এর মেঘালয় বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও তৃণমূল পাঁচটি করে আসন পেয়েছিল। যদিও পরবর্তী সময়ে কংগ্রেসের তিন বিধায়ক মেঘালয়ের শাসকদল এনপিপিতে যোগ দেন।আরেক বিধায়ক লোকসভা নির্বাচনে প্রার্থী হয়।ফলে বর্তমানে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১,তাই সেই বিধায়ক কে সঙ্গে নিয়ে,তার সমর্থনে মেঘালয় রাজ্যের বিরোধী দলনেতা হলেন মুকুল সাংমা। বিরোধী দল নেতা সংবাদে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সংবিধান অনুযায়ী বিধানসভা বা লোকসভায় যা আসন থাকবে,তার দশ শতাংশ আসন থাকলে, বিরোধী দলের স্বীকৃতি মেলে। এখানে ৬০ আসন বিশিষ্ট বিধানসভা, তৃণমূল কংগ্রেসের পাঁচ আর কংগ্রেসের এক,দুটি মিলিয়ে ছয়। অর্থাৎ ষাটের দশ শতাংশ ছয়।
