জাতীয়রাজ্য

কাজে যোগ না দিলে আমরা সরকারকে ব্যবস্থা নেওয়া থেকে আটকাতে পারি না:-সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

এই বাংলা 24:- আজ আরজি করের জন্য শুনানি তে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রসঙ্গ তোলেন।প্রধান বিচারপতি বলেন, ”আমাদের বলুন, আমরা এই কেসটা নেওয়ার পর আরজিকরে কী কী নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে? অন গ্রাউন্ডে কী কী করা হয়েছে সেটা জানান। জেলাশাসকদের যুক্ত করা হোক সব জেলার হাসপাতালের সঙ্গে এবং যা যা বাকি আছে তা আগামী এক সপ্তাহের মধ্যে করে দিতে বলুন।” এরপরই রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল বলেন, ”সিজ ওয়ার্ক চলার জন্য ২৩ জনের মধ্যে মৃত্যু হয়েছে। ১৫০০ মানুষের কার্ডিওলজিকাল প্রসিডিওর থমকে আছে রাজ্যে। তাঁরা যদি কাজে না ফেরেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে, গত শুনানির দিনেই আপনারা বলেছেন। মেআই হেল্প বুথ Ransacked হয়েছে।”

এরপরই প্রধান বিচারপতি জানতে চান, ”আপনারা কি আমাদের জানাতে পারেন যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিয়েছেন?” চিকিৎসকদের আইনজীবী জানান, কলকাতার মেডিক্যাল কলেজগুলির জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেননি। এরপরই প্রধান বিচারপতি কড়া সুরে জানিয়ে দেন, ”আমরা বলছি যদি এখন জুনিয়র ডাক্তাররা আগামীকাল বিকাল পাঁচটার মধ্যে কাজে যোগ দেন অবিলম্বে, তাহলে তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না সরকার। কিন্তু তাঁরা এর পরেও কাজে যোগ না দিলে আমরা সরকারকে ব্যবস্থা নেওয়া থেকে আটকাতে পারি না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *