সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

এই বাংলা 24:- সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল সুপ্রিম কোর্ট। এর আগে ইডি মামলায় জামিন পেয়েছিলেন তিনি। এবার সিবিআই মামলায় জামিন পেলেন কেজরিওয়াল। বিচারপতি সূর্যকান্ত বেঞ্চ জামিন দিল কেজরিওয়ালকে। জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস জে ভুইয়াঁর বেঞ্চে শুক্রবার রায় ঘোষণা হয়।
