‘দানা’র হানা

এই বাংলা 24:-আতঙ্ক ল্যান্ডফলের স্থান বদলের সঙ্গে সঙ্গেই কি এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে তার আছড়ে পড়ার সময়। আশঙ্কা ঘূর্ণিঝড় হিসেবে দানা আছড়ে পড়ার সময় ঘণ্টায় গতিবেগ থাকবে ১২০ থেকে ১৩০ কিলোমিটার। আবহাওয়া দপ্তরের তরফে আগে জানানো হয়েছিল, ওড়িশার পুরী ও বাংলার সাগরদ্বীপের মাঝে কোনও একটি এলাকায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘দানা’। গতকাল সন্ধেয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মধ্যরাত এবং আগামিকাল ভোরের মধ্যে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে দিয়ে অতিক্রম করতে পারে সাইক্লোন। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামরার মধ্যে আছড়ে পড়তে পারে ‘দানা’।
এদিকে আজ বৃহস্পতিবার কার্যত ধর্মঘটের চেহারা নিয়েছে হাওড়া।সেই তৎপরতা লক্ষ্য করা যায় নি। সকাল থেকে লোকাল সহ বহু ট্রেন বাতিল,লঞ্চ পরিষেবা বন্ধ, এদিকে অন্যদিনের তুলনায় বাসের সংখ্যা কম।কার্যত অলিখিত ধর্মঘটের চেহারা নিয়েছে।অবশ্য এ ধর্মঘট কোনো রাজনৈতিক দল ডাকেনি,প্রকৃতি ডেকেছে।
