বিজেপি কোনো কাজ করেনি:মমতা

আজ হুগলী তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করছেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সভার শুরুতেই তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘‘বিজেপি কোনও কাজ করেনি। জিতলে ১৫ লক্ষ দেবে বলেছিল বিজেপি, কিন্তু দেয়নি। এই সব মোদীর ভাঁওতা। চাকরিও দেওয়া হয়নি ছেলেমেয়েদের। টোটালটাই ভাঁওতা। আমি ওঁর নাম দিয়েছি প্রচার বাবু। নিজের প্রচার ছাড়া কিছু ছায় না। যে কোনও পোশাক পরে ছবি তুলে ফেলবেন। ছবি তুলতে আর প্রচার করতে ভালবাসেন।’’,তিনি এর সাথে এও জানান, ‘‘আপনারা জানেন একটি নির্বাচনে রাজনৈতিক দলকে মানুষ ভোট দেয় দায়বদ্ধতা দেখে। আমরা সমস্ত প্রতিশ্রুতি পালন করি। লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছি। বিনা পয়সায় রেশন দিচ্ছি। কৃষকদের ১০ হাজার করে দিচ্ছি। না বলেও অনেক কাজ করেছি।’’
তিনি সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে জানান যে এত তীব্র গরম উপেক্ষা করে মানুষের ঢল নেমেছে তাতে তিনি আপ্লুত,তিনি এর সাথে জানান যে বিজেপি কে হারাতে গেলে প্রতিটি সিট হচ্ছে গুরুত্বপূর্ণ।
