রোটারি ক্লাব অব হাওড়া র মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,তবে সাংবাদিকদের আহ্বান করেও অবজ্ঞা

গতকাল হাওড়া শরৎ সদন ২ নম্বর হলে,রোটারি ক্লাব অব হাওড়া তরফ থেকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।অনুষ্ঠান সূচনা করেন প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্ণর মনোজ সিংহ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, শুভ্রাংশু দত্ত। অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন সর্বভারতীয় হরিজন সেবক সংঘের সভাপতি ড.শঙ্কর কুমার সান্যাল, হাওড়া পৌর নিগমের প্রশাসনিক প্রধান ডা.সুজয় চক্রবর্তী, হাওড়া জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর সোমনাথ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন পৌর প্রতিনিধি মল্লিকা রায়চৌধুরী। যদিও এরা উপস্থিত থাকলেও তাদের মঞ্চে ডাকা হয়নি।

এদিন বর্তমান সভাপতি ডা.দেবাশিস সান্যাল ও শান্তনু বন্দ্যোপাধ্যায় অভিনীত নাটক নানা রঙের দিনগুলি দর্শকদের নজর কাড়ে। বিশেষ করে ইএনটি স্পেশালিস্ট ডা.সান্যালের অভিনয় সকলের মন জয় করে নেয়।

পরবর্তীতে বিশিষ্ট ব্যারিস্টার ঋজু ঘোষালের সঙ্গীত দল প্রজেক্ট বাউলিয়ানা র লালনগীতি,ভবা পাগলার গান ও শচীন দেব বর্মণের গান ও মনোজ্ঞ সঙ্গত দর্শকদের মন ভরিয়ে দেয়। বিশেষ করে ঋজু ঘোষাল ও অর্ক ভট্টাচার্যের কন্ঠে গানগুলো আলাদা মাত্রা পায়।
তবে ছন্দপতন একটাই ঘটনা কে কেন্দ্র করে, সাংবাদিকদের আহ্বান করেও তাদের যথাযথ সম্মান দেওয়া হয়নি। তাদের পক্ষান্তরে অবজ্ঞা করা হয়। যদিও তারা বিষয়টি অভিযোগ না জানিয়ে সভা ত্যাগ করেন।
