আজ প্রচারে কলকাতায় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী,শুরু যান নিয়ন্ত্রণ,বহু জায়গার রাস্তা বন্ধ থাকবে

আগামী শনিবার শেষ হতে চলেছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ।প্রচার তুঙ্গে উঠেছে,থেমে নেই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব।আজ কলকাতায় জোড়া ফলায় নাকাল হতে চলেছেন নিত্যযাত্রীরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই নেমে পড়বেন আজকের প্রচারে। কলকাতা পুলিশের আজকের বড় চ্যালেঞ্জ, কিভাবে এই দুই ভিভিআইপি র নিরাপত্তা সুনিশ্চিত করা।
আজ প্রধানমন্ত্রী শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে যাবেন স্বামীজির বাড়ি অবধি রোড শো করে।পরে উনি উদ্বোধন কার্যালয়ে যাবেন। উদ্বোধন কার্যালয়ে বলতে উনি যাবেন মায়ের বাড়ি, অর্থাৎ মা সারদা যেখানে থাকতেন।উনি রাত্রে রাজভবনে রাত্রিবাস করবেন।তাই সমগ্র এলাকা যান নিয়ন্ত্রণ করা হবে।
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাটি বণিক পাড়া থেকে এয়ারপোর্ট ২নম্বর গেট অবধি এবং পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে এন্টালি বাজার পদযাত্রা করবেন।তারপর বেহালা চৌরাস্তায় জনসভা করবেন। ইতিমধ্যে সমগ্র এলাকা যান নিয়ন্ত্রণ হয়ে গেছে।
দুজনের এই প্রচারে কলকাতা পুলিশ সমগ্র ভাবে তৎপর।তারা ইতিমধ্যে যান নিয়ন্ত্রণ শুরু করে দিয়েছেন।বহু জায়গার রাস্তা ও দোকানপাট বন্ধ থাকবে।
