একশোর গন্ডি পেরোলো জাতীয় কংগ্রেস

এই বাংলা 24:-ধীরে ধীরে জাতীয় কংগ্রেস তার নিজের শক্তি বাড়াচ্ছে। এদিকে শক্তিশালী হচ্ছে ইন্ডিয়া জোট। এদিকে দিল্লিতে সরকার গঠনের তোড়জোড়ের মধ্যেই লোকসভায় শক্তিবৃদ্ধি ইন্ডিয়া জোটের। সূত্রের খবর,আজ দুই নির্দল সাংসদ যোগ দিচ্ছেন কংগ্রেসে।এদের মধ্যে একজন বিহারের পুর্নিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব। এই যোগদানের ফলে লোকসভায় ১০০ আসনের গণ্ডি পেরিয়ে গেল হাত শিবির।
মূলতঃ রাহুল গান্ধী ও ইন্ডিয়া জোটের প্রতি আস্থা রেখে এই যোগদান।
