কলকাতাজাতীয়দুনিয়ারাজ্যলাইফস্টাইলসাহিত্য সংস্কৃতিহাওড়া

ভক্তদের চোখে ঈশ্বরের প্রতিভূ “মা রূপময়ী”দিব্য দরবার

(মা রূপময়ী)

এই বাংলা 24:- আপনারা ম্যাজিক্যাল মিরাকল নম্বরের কথা শুনেছেন? অবশ্যই শুনে থাকবেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হ‌ওয়া মা রূপময়ীর কথা। নিশ্চয়ই দেখেছেন,কারণ রোজ রাতে সোশ্যাল মিডিয়ার দরবারে আসেন মা রূপময়ী, প্রবচন দেন,তার সাথে দেন ম্যাজিক্যাল মিরাকল নম্বর,সেই নম্বর পরের দিন সারাদিনে মনে মনে উচ্চারণ করলে বা হাতের কোণায় লিখে রাখলেন অথবা কোনো এক জায়গায় লিখে রাখলে অভূতপূর্ব কাজ হয়।ভাঙ্গা জিনিস আবার গড়ে যায়, যেকোনো না হ‌ওয়া কাজ হয়ে যায়, এমনকি বহু মানুষ বহু ভাবে উপকৃত হয়েছেন।

Exif_JPEG_420

কে এই মা রূপময়ী?বনহুগলীর এক বনেদি পরিবারের কনিষ্ঠা কন্যা। তিনি ছোটবেলা থেকেই ঈশ্বর অনুরাগী।সারা জীবন এখনো অবধি জপ ধ্যান সাধনা নিয়ে থাকেন। তাঁর আরাধ্যা দেবী হচ্ছেন তাঁর স্বপ্নাদিষ্ঠা  শ্রী শ্রী তাঁরা সিদ্ধেশ্বরী।এই দেবী বামা কালী, অর্থাৎ যাঁর বাম পা আগে থাকে।যা ভারত তথা পশ্চিমবঙ্গে খুব বিরল।এই দেবীর সাধন ভজন ধ্যান করে থাকেন মা রূপময়ী।নিজে হাতে সেবা দিয়ে থাকেন তাঁর প্রতিষ্ঠিত মহাশক্তি আশ্রমে।

Exif_JPEG_420

এতো গেলো মা রূপময়ী আরাধ্যার কথা, মায়ের সেবা ব্যতীত সারাদিন ব্যয় করেন তিনি বিভিন্ন ভক্তদের সমস্যা নিয়ে। শুধুমাত্র প্রবচন বা ম্যাজিক্যাল মিরাকল নম্বর দিয়ে শেষ নয়, সাথে সাথে বিভিন্ন প্রকল্পের উদ্যোগে নেন যা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়ে থাকে।তা ছাড়া বিভিন্ন রোগের(যথা সুগার, গেঁটে বাত,হাই প্রেসার ইত্যাদি এমনকি ক্যান্সার)ওষুধ যা ম্যাজিকের মতন কাজ করে তাও বিনামূল্যে দেওয়া হয়ে থাকে।

(প্রদীপ প্রজ্জ্বলনে মা রূপময়ী)

ভারতের বিভিন্ন কোণে বিভিন্ন শাখা খোলা হয়েছে,যার দায়িত্বে বিভিন্ন জন আছেন,সেই সব শাখা প্রচুর সদস্য আছেন,যারা প্রত্যেকেই বিভিন্ন ভাবে উপকৃত হয়েছেন মা রূপময়ীর কাছ থেকে,সেইসব জায়গা থেকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়ে থাকে।

(ভক্তদের সাথে ভজন কীর্তন)

মা রূপময়ীর প্রধান সেবিকা পাপিয়া ঘোষ ও আশ্রমের মহারাজ সমস্ত বিষয়ে তত্বাবধানে থাকেন।দীর্ঘ ২৪ বছরের সেবিকা পাপিয়া ঘোষ,মা রূপময়ীর উদ্যোগে বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে থাকেন মহাশক্তি আশ্রমের তত্বাবধানে যথা বন্যা ত্রান,কম্বল বিতরণ, জলছত্র, রক্তদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ইত্যাদি এমনকি সালকিয়া হাওড়া ইউনিটের তরফ থেকে খুব শীঘ্রই অ্যাম্বুলেন্স বের করা হবে।

আজ হাওড়া শরৎ সদন(১) হলে, হাওড়া ইউনিটের উদ্যোগে পাপিয়া ঘোষের তত্বাবধানে মা রূপময়ীর দিব্য দরবার অনুষ্ঠিত হলো।দশ ঘন্টা এই দরবারে প্রচুর ভক্ত সমাগমে পরিপূর্ণ প্রেক্ষাগৃহ ছিল,জায়গার অভাবে বহু ভক্তদের বসার জায়গা দিতে পারা যায়নি। রীতিমত সেলিব্রেটি মা রূপময়ী, তাঁকে স্পর্শ করা আর তাঁর ভজন কীর্তন ও প্রবচন শোনার জন্য, বিভিন্ন প্রকল্প নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। প্রত্যেক ভক্ত মা রূপময়ী কে ঈশ্বরের আসনে বসিয়েছেন।মা রূপময়ীর বক্তব্য যে, তিনি মা তাই কোনো ভক্তকে তিনি ফেরাবেন না,অর্থ নেওয়া তো দুরস্ত। আজকের এই ভক্ত সমাগমে শিলচর, বাংলাদেশ, ত্রিপুরা, অস্ট্রেলিয়া সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন শুধুমাত্র মা রূপময়ীর স্পর্শ পাবেন বলে।

অনুষ্ঠানে নিক্কন নৃত্য গোষ্ঠীর নৃত্য পরিবেশন সকলের মন কাড়ে। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন তনুশ্রী ঘোষ ও পাপিয়া ঘোষ। সম্পূর্ণ সহযোগিতা করেছেন আশ্রমের মহারাজ এবং দেবপ্রিয় বন্দ্যোপাধ্যায়।

https://www.facebook.com/rupomayee88?mibextid=ZbWKwL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *