অভিজিৎ দাস ওরফে ববি কে বরখাস্ত করলো বিজেপি

এই বাংলা 24:-তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভা ভোটে অভিজিৎ দাস কে প্রার্থী করেছিল বিজেপি শিবির। সেই অভিজিৎ দাস ওরফে ববিকে এবার দল থেকে বরখাস্ত করা হলো। বিজেপি শান্তি শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে জানানো হয়,ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এলে সেখানে উপস্থিত ছিলেন না পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস।সাত দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে শৃঙ্খলা রক্ষা কমিটি অভিজিৎ দাস, যতক্ষণ না তিনি রিপোর্ট ও ব্যাখা দিচ্ছেন ততদিন পর্যন্ত তাকে সমস্ত কিছু থেকে বরখাস্ত করা হচ্ছে বলে জানানো হয়।
