অষ্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনারের সাথে রাজ্যের তিন মন্ত্রীর বৈঠকে সম্মতি দিল না বিদেশ মন্ত্রক

এই বাংলা 24:-১৮ জুন থেকে ২১ জুন পর্যন্ত কলকাতা সফরে অষ্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার নিকোলাস ম্যাকাফেরিকে। পাশাপাশি সুন্দরবনও রয়েছে তাঁর গন্তব্য তালিকায়। আজ বুধবার রাজ্যের তিন মন্ত্রী যথা কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়,শিল্প বাণিজ্য মন্ত্রী ডা.শশী পাঁজা এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়ের সঙ্গে বৈঠকের কথা ছিল অষ্ট্রেলিয়ার ডেপুটি কমিশনারের।যদিও রাজ্যের তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকে সম্মতি দিল না বিদেশ মন্ত্রক।
বিষয়টি নিয়ে দিল্লিতে সাংবাদিক সম্মেলনে সরব হন তৃণমূলের রাজ্যসভার উপদলনেতা সাগরিকা ঘোষ এবং সাংসদ সাকেত গোখলে। তাঁদের বক্তব্য, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এভাবে একটি রাজ্যকে এভাবে বঞ্চিত করা যায় না। সাকেত গোখলে অভিযোগ করেন, “একটি দেশের সার্বিক উন্নতি এবং অর্থনৈতিক বিকাশ করতে হলে রাজ্যগুলিকে শক্তিশালী করে তোলা প্রয়োজন। সেদিক থেকে বাংলার প্রতি হিংসাত্মক আচরণ করছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন দেশকে বলা হয়েছে, এদেশে লগ্নি করতে হলে গুজরাটে আবশ্যিকভাবে বিনিয়োগ করতে হবে।” কেন্দ্রীয় সরকার শুধুমাত্র একটি রাজ্যের প্রতি আগ্রহী বলে অভিযোগ করেছেন সাকেত। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিতে বিদেশি লগ্নির ব্যাপারে হস্তক্ষেপ করছে। গত বছর জি২০ এর সময়ে প্রত্যেক রাজ্যকে নানান অনুষ্ঠানের আয়োজন করতে বলেছিলেন। সেই মতো প্রতিটি রাজ্য তাদের মতো করে পদক্ষেপ করেছিল। যদিও রাজ্যগুলির সঙ্গে ভিন দেশের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ভিন্ন আচরণ করছে বিদেশমন্ত্রক।” তিনি অভিযোগ করেন, মমতা ব্যানার্জি বিদেশে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। তবে তাঁকে সেই অনুমতি দেওয়া হয়নি।
