জেনে নিন মেট্রোর ব্লু লাইনের শেষ পরিষেবার সময়

এই বাংলা 24:- যাত্রীদের দাবি মেনে গত মাসে রাত্রিকালীন পরিষেবা চালু করেছিল কলকাতা মেট্রোর ব্লু লাইন।শেষ মেট্রো পরিষেবা রাত্রি এগারোটা নাগাদ পাওয়া যেতো। কিন্তু পরিষেবা চালু হলেও সেবারে যাত্রী না পাওয়ায় পরিষেবা সম্পূর্ণ বন্ধ না করে রাত এগারোটার পরিবর্তে রাত দশটা চল্লিশ মিনিটে মিলবে।সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাতের এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে। সমস্ত স্টেশনে ট্রেন থামবে ৷ তবে কোনও স্টেশনে টোকেন, স্মার্ট কার্ড ইত্যাদি দেওয়ার জন্য কোনও টিকিট কাউন্টার খোলা থাকবে না। যাত্রীদের ইউপিআই পেমেন্ট মোড ব্যবহার করে স্টেশনে রাখা এএসসিআরএম মেশিন থেকে টোকেন কিনতে পারবেন যাত্রীরা। ব্লু লাইনের স্টেশনগুলির যেই যেই গেটগুলি খোলা রাখা হবে-দমদম– গেট নং ১ (উত্তর পাশের গেট) এবং গেট নং ৪ (দক্ষিণ পাশের গেট)বেলগাছিয়া– গেট নং ১ (দুধ কলোনি গেট) এবং গেট নং ৩ (রাজবাড়ি গেট)শ্যামবাজার– গেট নং ১ (ফাইভ পয়েন্ট ক্রসিং) এবং গেট নং ৪ (ভূপেন বোস অ্যাভিনিউ)শোভাবাজার-সুতানুটি- গেট নং ১ (গ্রে স্ট্রিট গেট) এবং গেট নং ৩ (লাল মন্দির গেট)গিরিশ পার্ক- গেট নং ১ এবং গেট নং ৩ মহাত্মা গান্ধি রোড- গেট নং ১ (মহাজাতি সদন গেট) এবং গেট নং ২ (মেচুয়া গেট)সেন্ট্রাল– গেট নং ২ (লাল বাজার গেট), গেট নং ৪ (লোরেটো স্কুল গেট) এবং গেট নং ৬ (মেডিক্যাল কলেজ গেট)চাঁদনি চক- গেট নং ১ (হিন্দুস্তান বিল্ডিং গেট), গেট নং ৪ (যোগযোগ ভবন গেট) এবং গেট নং ৫ (এয়ারলাইন্স গেট)এসপ্ল্যানেড- গেট নং ১ (রানি রাসমণি গেট), গেট নং ২ এবং গেট নং ৫ পার্ক স্ট্রিট- গেট নং ১ (মিউজিয়াম গেট), গেট নং ২ এবং গেট নং ৩ ময়দান- গেট নং ১ (ইলিয়ট পার্ক গেট) এবং গেট নং ২(জীবন দীপ গেট)রবীন্দ্র সদন- গেট নং ২ (নন্দন গেট) এবং গেট নং ৩ (সংরক্ষণ গেট)নেতাজি ভবন- গেট নং ২ (আশুতোষ মুখার্জি রোড গেট) এবং গেট নং ৪ (জগুবাবুর বাজার গেট)যতীন দাস পার্ক- গেট নং ১ (হাজরা মোড় গেট), গেট নং ৩ (ক্যান্সার হাসপাতালের গেট) এবং গেট নং ৫ (উত্তম মঞ্চ গেট)কালীঘাট- গেট নং ১ (কালী মন্দির গেট), গেট নং ৩ (টালিগঞ্জ অটো স্ট্যান্ড গেট) এবং গেট নং ৪ রবীন্দ্র সরোবর- গেট নং ১ (মেইন গেট, পূর্ব রেল গেটের বিপরীতে) এবং গেট নং ৬ মহানায়ক উত্তম কুমার- গেট নং ১ এবং গেট নং ২ (মেইন গেট)নেতাজি- সবক’টি গেট,মাস্টারদা সূর্য সেন- সবক’টি গেট,গীতাঞ্জলি- সবক’টি গেট,কবি নজরুল- সবক’টি গেট ,শহিদ ক্ষুদিরাম- সবক’টি গেট ,কবি সুভাষ- সবক’টি গেট।
সংগৃহীত সংবাদ
চিত্র:-উইকিপিডিয়া
