পৌরসভার চেয়ারম্যানদের কাজকর্মে ক্ষোভে ফুঁসছেন তৃণমূল সুপ্রিমো, সোমবার ডাকলেন বৈঠক

এই বাংলা 24:- মিটে গেছে লোকসভা ভোট।বাংলায় তৃণমূল কংগ্রেস এবারে লোকসভায় অনেকটা সাফল্যের মুখ দেখেছে।৪২ টি আসনের মধ্যে ২৯ টি তে জয়লাভ করেছে। তবুও তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুশি নন। বিশেষ করে পৌরসভার চেয়ারম্যান দের প্রতি। গ্রামাঞ্চলে তৃণমূল কংগ্রেস ভালো ফল করলেও, শহরাঞ্চলে অনেক পৌরসভায় অনেক ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে।তাই আগামী সোমবার ২৪ জুন পৌরসভার চেয়ারম্যান দের বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো।
বৃহস্পতিবার নবান্নে বিভিন্ন দফতরের আধিকারিক, জেলা শাসক, পুলিশ সুপারদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী । সেখানে এই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, এই ফলাফল পর্যালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, হয়তো পৌরসভার পরিষেবায় খামতি ছিল । আর সেই কারণেই একাধিক এলাকার মানুষের একটা বড় অংশ তাঁদের থেকে মুখ ফিরিয়েছেন । তাই এবার পৌরসভা এবং পৌর নিগমগুলির কাজকর্ম পর্যালোচনা করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো ।
জানা গিয়েছে, সোমবারের বৈঠকে লোকসভা নির্বাচনে পৌরসভার কাজকর্ম নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবেন মমতা। পৌর পরিষেবাতে কোনও খামতি রয়েছে কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখবেন তিনি।তাঁর কাছে ইতিমধ্যেই বিভিন্ন পৌরসভার কাজকর্ম নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। রাস্তা, জল, স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক পৌরসভার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাঁর কাছে।এই নিয়ে ক্ষোভে ফুঁসছেন তৃণমূল সুপ্রিমো,এই পরিস্থিতিতে তিনি বৈঠক ডেকেছেন,এখন পৌরসভার চেয়ারম্যান দের কোন ভুলে কি মাশুল গুনতে হবে তা সময় কথা বলবে।
