উদ্ধার চুরি যাওয়া অষ্টধাতুর মূর্তি ..!! অভিযুক্তকে গ্রেফতার করলো শিবপুর থানার পুলিশ

এই বাংলা 24:-গত ১৯জুন মধ্যরাতে জনৈক নীরেন্দ্রনাথ বাবুর বাড়ি থেকে এক প্রাচীন অষ্টধাতুর কালীমূর্তি চুরি করে এক দুষ্কৃতী। শিবপুর থানায় অভিযোগ জানানো হলে তড়িঘড়ি তদন্তে নামে শিবপুর থানার পুলিশ। তারপরই সি.সি.টি.ভি – ফুটেজ অনুসন্ধান করে অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং উদ্ধার করা হয় অষ্টধাতুর কালীমূর্তিটিকে। উদ্ধার হওয়া অষ্টধাতুর কালী মূর্তিটিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগকারী কে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এই ঘটনাটির সাথে আরও কোন কোন অপরাধী জড়িত আছে তা খতিয়ে দেখছেন শিবপুর থানার পুলিশ।

