জেলালাইফস্টাইলহাওড়া

ঘুষুড়ি শান্তিনগরের বাসিন্দাদের উদ্যোগে এক টুকরো সবুজ

এই বাংলা 24 :-বায়ুদূষণে হাওড়া অনেক এগিয়ে।কারণ এখানে কংক্রিটের জঙ্গলে সবুজ প্রায় নেই।২০২০ সালের সমীক্ষায় জানা যাচ্ছে বায়ুদূষণের পরিমাণ মাপার জন্য এক্ষেত্রে ব্যবহার করা হয় একিউআই ইউনিট। আর সেটা ব্যবহার করে তাতে দেখা গিয়েছে দৈনিক গড় একিউআই হাওড়া শহরের জন্য ২৮৫। যেখানে দিল্লির ক্ষেত্রে মাত্রাটা ২১১। দিল্লির আগে আছে রাজস্থানের ভিওয়াড়ি এবং কলকাতা শহরও। রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ রিপোর্টও প্রায় একই কথা বলছে। তাতে দেখা গিয়েছে প্রতি ঘনমিটার বাতাসে পিএম১০ কণার পরিমাণ হাওড়া শহরের ক্ষেত্রে ৯০০ মাইক্রোগ্রামের বেশি। যেখানে সেই মাত্রা ১০০ মাইক্রোগ্রামের উপরে উঠলেই আশঙ্কার যথেষ্ট কারণ আছে।ঠিক এর মধ্যেই শুধুমাত্র সামাজিক মাধ্যমে গাছ না লাগিয়ে, সত্যিকারের পথে নেমে গাছ লাগালো ঘুষুড়ি শান্তিনগরের বাসিন্দা রা বলতে গেলে পাড়ার ছেলেরা।হাওড়ার ঘুশুড়ির শান্তিনগরে রাস্তা ঢালাই হবার সময় গাছ বসানোর জায়গা রাখা হয়েছিল, সেখানে ফলের গাছ পাড়ার ছেলেরা বসালো, ভাগাভাগি করে পরিচর্যার দায়িত্ব নিয়েছে l

বৃষ্টি নেই, প্রচন্ড গরম, ঘুসুড়ির বায়ু দূষণ পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিয়েছে, ঘরে ঘরে ইনহেলার, নেবুলাইজার, অক্সিজেন প্রয়োজন হচ্ছে, এই অবস্থায় সামাজিক মাধ্যমে গাছ না বসিয়ে রাস্তায় গাছ বসাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *