জেলারাজ্য

সাত সকালে পথের পাশে দাঁড়িয়ে থাকা স্কুলে পৌঁছানো মারুতি ভ্যান কে সজরে ধাক্কা ফুল পাঞ্জাব লরির, চালকসহ ২ পড়ুয়া গুরুতর অসুস্থ হয়ে ভর্তি শান্তিপুর হাসপাতালে

কৌশিক ঘোষ , এই বাংলা 24:- ১২ নম্বর জাতীয় সড়কে রাস্তার বা পাশে দাঁড়িয়ে থাকা স্কুলের বাচ্চাদের মারুতি ভ্যানকে সজোরে ধাক্কা ফুল পাঞ্জাব লরির। দুর্ঘটনায় মারুতি ভ্যানের চালকসহ অসুস্থ দুই স্কুল পড়ুয়া। দুর্ঘটনাটি নদীয়ার শান্তিপুর সুকান্তপল্লী এলাকার জাতীয় সড়কের পাশে ইন্দ্রজিৎ শাড়ি সেন্টার এর কাছে, আজ সকালে শান্তিপুর কাসকপাড়া সন্নিকটে অবস্থিত শান্তিপুর একাডেমিতে আসার উদ্দেশ্যে প্রতিদিনের মতন আজকেও স্কুলের ওই মারুতি ভ্যানটিতে অল্পতা এবং গোবিন্দপুর এলাকার দুটি বাচ্চাকে নিয়ে আরেকটি বাচ্চাকে তোলার অপেক্ষায় ছিলেন । চালক জমিন শেখ সহ ওই দুটি বাচ্চাকে শান্তিপুত্র জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও বাচ্চা দুটিকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দিলেও ভর্তি রয়েছেন চালক জমিন শেখ ।স্কুলের পক্ষ থেকেও হাসপাতালে পৌঁছান বিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গিয়ে স্থানীয় একটি দোকান থেকে সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঘাতক লরিটিকে ধরার চেষ্টা করছে।তবে ভয়াবহ এই দুর্ঘটনায় মারুতি ওই ভ্যানটি ভেঙে তছনছ হয়ে গেলেও ভেতরে থাকা ওই দুই শিশু সেইভাবে গুরুতর আহত হয়নি এটা কপাল কিংবা ঈশ্বরের কৃপা জানালেন বিদ্যালয় থেকে হাসপাতালে আগত শিক্ষিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *