জেলারাজ্য

জগদ্দলের মোমিন পাড়ায় পরিত্যক্ত ঘর থেকে দুটো তাজা বোমা উদ্ধার

কৌশিক ঘোষ ,এই বাংলা 24:-জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ভাঙাচোরা ঘর থেকে দুটি তাজা বোমা উদ্ধার করলো পুলিশ। বুধবার সকালে স্থানীয়রা বোমা দেখতে পান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জগদ্দল থানার ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে রাখে।

তারপর সিআইডি-র বম্ব স্কোয়াড তাজা বোমা দুটোকে উদ্ধার করে নিয়ে যায়। কারা, কেন ওখানে বোমা মজুত রেখেছিল, তা পুলিশ খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *