লাইফস্টাইলসাহিত্য সংস্কৃতি

আজ পৃথিবীর অপসূর

এই বাংলা 24:-আজ ৪ জুলাই, পৃথিবীর অপসূর। অপসূর অবস্থানে সূর্য থেকে পৃথিবী সবচেয়ে দূরে অবস্থান করে। সূর্যের চারদিকে কোন গ্রহের কক্ষপথের দূরতম বিন্দুকে অপসূর (Aphelion) বলে। আমরা জানি, পৃথিবী যে কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে তা বৃত্তাকার নয়, অনেকটা ডিম্বাকার। এ কারণে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবসময় একইরকম থাকেনা। অপসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হল ১৫ কোটি ২০ লক্ষ কিমি। অপসূর অর্থাৎ ‘Aphelion’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন জোহানস কেপলার। গ্রীক শব্দ ‘Apo’ অর্থে দূরবর্তী থেকে Aphelion শব্দটি উদ্ভূত হয়েছে। সাধারণত প্রতিবছর ৪ জুলাই তারিখে সূর্য থেকে পৃথিবী দূরতম অবস্থানে থাকে এবং ৪ জুলাইকে অপসূর হিসেবে ধরা হয়। তবে কখনো কখনো ৪ জুলাই এর ২-১ দিন আগে বা পরেও অপসূর অবস্থান দেখা যায়। ২০২৪ সালে পৃথিবীর অপসূর অবস্থানের তারিখ হল ৫ জুলাই, সময় সকাল ১০:৩৬ টা। (কোলকাতার স্থানীয় সময় অনুসারে)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *