ছত্তিশগড় সুরাজপুরে সাংবাদিকের ওপর প্রশাসনিক গুন্ডামি

এই বাংলা 24 :-সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বহুবার পুলিশ প্রশাসনকে মৌখিক নির্দেশ জারি করেছেন যে সাংবাদিকদের জনতার অংশ হিসাবে বিবেচনা করা উচিত নয়, তা সত্ত্বেও ছত্তিশগড়ে সাংবাদিকদের উপর পুলিশি বর্বরতার বিভিন্ন মামলাগুলি ধারাবাহিকভাবে শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতীয় শ্রমজীবী সাংবাদিক সমিতি সুপ্রিম কোর্টকে এই ধরনের ঘটনায় স্বতঃপ্রণোদিত বিবেচনার আবেদন জানায়।
সুরাজপুরে প্রশাসনিক গুন্ডামি দেখা গেছে, যেখানে সংবাদ পরিবেশন করতে গিয়ে এসডিএম এক সাংবাদিককে লাঠি দিয়ে মারছেন ও লাথি মেরেছেন, এই ভিডিও প্রকাশ্যে আসতেই, এর পরই ক্ষোভে ফেটে পড়েছে জনতা।এসডিএমের বিরুদ্ধে স্লোগান ও বিক্ষোভ দেখাতে শুরু করে।সুরাজপুরের কিছু এনএসইউআই কর্মী পূর্ত দফতরের অনিয়মের বিষয়ে প্রশাসনকে ঘেরাও করে,পরে সুরাজপুরের এসডিএম জগন্নাথ ভার্মা পুলিশ ডেকে বিক্ষোভ হটাতে যায়।এই সময় সাংবাদিক আনোয়ার খানকে ফোনে ছবি তুলতে দেখে মারধর করা হয় এবং মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়, যেখানে সব ভিডিও রয়েছে।এই খবর মিডিয়া জগতে ছড়িয়ে পড়লেই পুলিশ স্টেশনে তারা ছুটে যায় এবং এ ঘটনায় ক্ষুব্ধ জনতা এসডিএমের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন শুরু করে দেয়। বিষয়টি জানাজানি হলে জেলার পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কোনোরকমে জনতার বিক্ষোভ মিছিল সরে যায় । সাংবাদিক ও জনতা জানায় প্রশাসন যথাযথ ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন করা হবে।
