জেলাসাহিত্য সংস্কৃতিহাওড়া

আজকের এই সময় সংবাদপত্রের রজত জয়ন্তী বর্ষ পূর্তির প্রস্তুতি সভা

Exif_JPEG_420

এই বাংলা 24:-“আজকের এই সময়” সংবাদপত্রের ২৫ বছর পূর্তি আগামী মাসে।তার আগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো সাঁতরাগাছি মেনস্ কংগ্রেসের অফিসে। উপস্থিত ছিলেন হাওড়া প্রেস ক্লাবের সভাপতি তথা সংবাদপত্রের প্রকাশক শৈলেশ্বর পান্ডা, সংবাদপত্রের প্রধান সম্পাদক প্রশান্ত বিশ্বাস, হাওড়া প্রেস ক্লাবের সহ সভাপতি শৈবাল বসু, সাধারণ সম্পাদক সুজিত কুমার পাল, যুগ্ম সম্পাদক সৌরভ সিংহ সহ বিশিষ্ট শিল্পপতি সৈয়দা শামিমা নাসরিন। এছাড়া সদ্য দায়িত্ব প্রাপ্ত সংবাদপত্রের সহকারী সম্পাদক শুভেন্দু কুমার চট্টোপাধ্যায়, সাংবাদিক রূপা দত্ত,কবি বিদিশা ঘোষ সহ অনেকে।

Exif_JPEG_420

মিলিত সিদ্ধান্ত অনুযায়ী,আন্দুল ঝোড়হাট হরিসভায় সংবাদপত্রের রজত জয়ন্তী বর্ষ পূর্তি উৎসব হবে আগামী ১১আগস্ট। এছাড়া এই দিনের অনুষ্ঠানে কবি সম্মেলন, সাহিত্য সম্মেলন ও বাংলা সাহিত্যের ওপর বিশেষ আলোচনা চক্রের আয়োজন করা হবে।

Exif_JPEG_420

এদিন সংবাদপত্রের তরফ থেকে সাহিত্য সভার আয়োজন করা হয়। উপস্থিত সদস্য সদস্যা দের পক্ষ থেকে স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্য আড্ডা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *