মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতায় মানিকতলা য় মার্জিন বাড়লো চার গুণ

এই বাংলা 24:-২০১১ সাল থেকে মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে জিততেন সাধন পান্ডে।২০২২ সালে তাঁর জীবনাবসান হয়।সেই থেকে এই বিধানসভা আসন শূন্য ছিল।এই বিধানসভায় ২০২১ সালে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে হেরে গিয়ে আদালতে মামলা করেন কারচুপির অভিযোগ এনে।সেই মামলা দুবছর ধরে চলতে থাকে। সম্প্রতি কল্যাণ চৌবে মামলা তুলে নিলে, তারপরে রাজ্যের অন্য তিন কেন্দ্রের উপনির্বাচন ঘোষণার সাথে এই কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হয়।
নির্বাচন ঘোষণা হতেই মমতা বন্দ্যোপাধ্যায় তার মাষ্টার স্ট্রোক খেলেন। তিনি শ্রী শিক্ষায়তনে বি.এড পড়ার সময়ের বান্ধবী তথা প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে কে প্রার্থী করে দূরদর্শিতার প্রমাণ দেন।
সুপ্তি পান্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত কে শিরোধার্য করে ভোটের ময়দানে নেমে এবারে উপনির্বাচনে জেতেন এবং প্রায় চল্লিশ হাজার মার্জিন বাড়িয়ে নেন।
