জেলালাইফস্টাইলসাহিত্য সংস্কৃতিহাওড়া

সালকিয়া বারোয়ারী তলায় রথের মেলা

এই বাংলা 24:-রথের মেলা বাংলার এক প্রাচীন ঐতিহ্য। রথযাত্রা ওড়িশা পুরীর প্রধানতম উৎসব হলেও শ্রীচৈতন্যর প্রভাবে বঙ্গদেশেও রথযাত্রা প্রচলিত হয়। বঙ্গদেশে কে কবে প্রথম রথযাত্রার প্রবর্তন করেন তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক থাকলেও এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে শ্রীরামপুরের মাহেশের রথকেই বাংলার প্রাচীনতম রথযাত্রা বলে ধরে নেওয়া হয়। রথযাত্রা উপলক্ষে বেশির অনেক জায়গাতেই বসে রথের মেলা। মাহেশের রথযাত্রা উপলক্ষে বসা মেলাকে কেন্দ্র করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখেন ‘রাধারাণী’ উপন্যাস।

রথ উপলক্ষে কলকাতাতেও এককালে মেলা বসত। তৎকালীন সাহিত্যিকদের অনেকের রচনাতেই তার বিবরণ পাওয়া যায়।কালীপ্রসন্ন সিংহ লিখছেন ‘ সহরে রথ পার্বণে খুব একটা ঘটা নেই ‘ তবুও চিৎপুরে রথের মেলার বর্ণনায় তিনি বলছেন মাটির জগন্নাথ, কাঠাল, তালপাতার ভেপু আর শোলার পাখি বিক্রি হবার কথা। সাথে সখের সংকীর্তন ও নেড়া-নেড়িদের ভিড়।  কলকাতায় রথ উৎসবের চেয়ে ছোট বজরা বা নৌকো করে মাহেশে স্নানযাত্রায় যাওয়ার বেশি ধুম ছিল।

এই রথের মেলা কে কেন্দ্র করে বহু উপাখ্যান,লেখা আছে‌। বিশেষতঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাঁঠাল পাড়ার রথের মেলা।আর মাহেশের রথযাত্রা ও মেলা।

এতো গেলো ইতিহাস, কিন্তু শহরের বুকে এই কংক্রিটের জঞ্জালে যদি পাওয়া যায় পুরানো দিনের স্পর্শ,তাহলে কেমন লাগে? উত্তর হাওড়ায় অবস্থিত সালকিয়া বারোয়ারী তলা, হাওড়ার সবচেয়ে প্রাচীন দুর্গা পুজো,১৫০ বছরের এই পুজো প্রাঙ্গণে বসেছে দুদিন ব্যাপী রথের মেলা। মেলার মূল কান্ডারী দীপান্বিতা ঘোষ জানান যে,এই মেলায় পাওয়া যাবে রকমারি শাড়ি,কুর্তি,গয়না,ঘর সাজানোর সরঞ্জাম,ঘর গৃহস্থালি জিনিসপত্র, মেয়েদের প্রসাধন সহ নানা রকমের খাবার।এই রথের মেলা গতকাল শুরু হয়েছে, শেষ হবে আজ। আজকের বিশেষ আকর্ষণ সংখ্যাতত্ত্ববিদ ও রেইকি বিশেষজ্ঞ বসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *