জেলারাজ্য

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে,কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্নার আলোচনা আলু ধর্মঘটি ব্যবসায়ীদের সাথে

এই বাংলা 24:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবিলম্বে আলু ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করার বিষয়ে আজ হরিপাল পঞ্চায়েত সমিতির মিটিং হলে রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরের উদ্যোগে প্রগতিশীল আলু ব্যবসায়ী সংগঠনের সহ আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিজ ও বিপণন মন্ত্রী বেচারাম মান্না, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায়, সভাপতি জগবন্ধু মন্ডল, কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল রানা, সহ-সভাপতি পতিত পবন দে সহ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনা সভায় সিদ্ধান্ত হয় আজ থেকেই রাজ্যজুড়ে আলু ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার হল। রাত থেকেই আলু হিমঘর থেকে বের করবে। ভবিষ্যতে সংগঠনের সহিত রাজ্য সরকারের আলোচনার পথ খোলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *