জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মৃত এক জখম বেশকয়েজন

এই বাংলা 24:-জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মৃত এক জখম বেশকয়েজন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের মোলানী এলাকায়। মৃত ব্যক্তির নাম মজিবর (৬০)। বাড়ি মোলানী এলাকায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই মজিবর এর লোকজনের সাথে স্হানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ফারাজ এর সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ বুধবার ফারাজ ও তার লোকজন জমিতে চাষ করতে গেলে মজিবর এর লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে ব্যাপক সংঘর্ষ বাধে। এই ঘটনায় মজিবর নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনায় বেশকয়েজন জখম হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। পাশাপাশি জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
