ট্রেন লাইনে ধস

এই বাংলা 24:-ট্রেন লাইনে ধস।হুগলির হাওড়া-বর্ধমান মেন লাইনে চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে, দেবীপুর এলাকায় আপ লাইনের ধারে ধস নামে। বৃষ্টির জেরেই এই ধস বলে প্রাথমিক অনুমান রেলওয়ে কর্তৃপক্ষের। তবে ট্রেন চলাচল এখনও স্বাভাবিক। কিন্তু এই ধস ভয় ধরাচ্ছে যাত্রীদের, সতর্কতামূলক পদক্ষেপও নিয়েছে রেল।
