মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর সহ আশপাশের কয়েক শো বিঘা চাষের জমি

এই বাংলা 24:- একদিনের মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর সহ আশপাশের কয়েক শো বিঘা চাষের জমি।এক রাতের বৃষ্টিতে জলমগ্ন মন্তেশ্বর এর বিভিন্ন এলাকা সহ ধান চাষের জমি। এতে সমস্যায় পড়েছে ধান রোয়ানো চাষীর দল। গত মাসখানেক যাবত ধু ধু করা দুপুরের জ্বলন্ত মাঠে সঙ্গীহীন বাতাসের মতো সারা রাজ্যের সঙ্গে মন্তেশ্বর এলাকায় উষ্ণতার পারদ চড়ছিল উর্ধ্বমুখী। বিদ্যালয় ,কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন কর্মক্ষেত্রে নিযুক্ত কর্মী এমনকি সাধারণ মানুষ এবং কৃষকরা চরম গরমের দুর্ভোগে পড়েছিল। এই চরম গরমের মধ্যেও মাঝে মাঝে বৃষ্টি চাইছিল সাধারণ মানুষজন সহ চাষির দল। কিন্তু টানা একদিন ধরে অবিরাম গতিতে বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে নিচু এলাকাগুলি । ওই এলাকায় যে সমস্ত চাষী ইতিমধ্যেই ধান রোপন করেছেন। তারা এটা নিয়ে দুশ্চিন্তায়। কেননা জল যদি সঠিক সময়ে না কমে তাহলে রোপন করা ধান গাছগুলি পচেও যেতে পারে। তাই গরমের হাত থেকে রেহাই পেলেও বৃহস্পতিবার থেকে মন্তেশ্বর এলাকা জুড়ে মেঘলা আকাশের সাথে সারাদিন মুষলধারে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে জলমগ্ন মন্তেশ্বর এলাকার মন্তেশ্বর , লোহার, বাঘাসন, বেগুনপুর, খাপুর, বুধপুর, সিংহালী, সহ প্রায় কুড়ি পঁচিশটি গ্রামের খড়ি নদীর সংলগ্ন এলাকার চাষযোগ্য মাঠের জমি। এ বিষয়ে কৃষকরা জানান ধান চাষের জন্য যখন বৃষ্টিপাতের প্রয়োজন তখন বৃষ্টি হয়নি এখন মেঘ ভাঙ্গা বৃষ্টি হলেও চাষ সেইরকম ভাবে হবে না। বরঞ্চ এই মুষলধারে বৃষ্টিতে চাষের জমি জলমগ্ন হওয়ায় ক্ষতি বেশি হবে বলে জানান চাষিরা।
