কেজরিওয়ালের বদলে অতীশি পতাকা তুলবেন স্বাধীনতা দিবসে

এই বাংলা 24:-দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লেফটেন্যান্ট গভর্নর জেনারেল বিষয় কুমার সাক্সেনা কে চিঠি লিখে জানিয়েছেন যে এবারের ১৫ আগস্টে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করবেন দিল্লী সরকারের বর্ষীয়ান মন্ত্রী অতীশি মার্লেনা।
উল্লেখ্য আবগারি মামলায় গ্রেপ্তার হওয়ার কয়েক সপ্তাহ পরে উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার পদত্যাগের পর ২০২৩ সালের গোড়ার দিকে অতীশিকে মন্ত্রী নিযুক্ত করা হয়েছিল।
দিল্লির মুখ্যমন্ত্রী প্রতি বছর স্বাধীনতা দিবসে ছত্রশাল স্টেডিয়ামে পতাকা উত্তোলন করেন।
২০১৫ সাল থেকে দিল্লি সরকারের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করছেন কেজরিওয়াল।
কেজরিওয়ালকে ২১ মার্চ গ্রেপ্তার করা হয়েছিল। মে মাসে লোকসভা নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন জামিনে বের হন,তারপরে নির্বাচন শেষ হওয়ার পর থেকে তিনি কারাগারে আছেন।
