ভারতীয় শ্রমজীবী পত্রকার সংঘের পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে আমন্ত্রণ তৃণমূল সাংসদ কে

এই বাংলা 24:- ভারতীয় শ্রমজীবী পত্রকার সংঘের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি শৈলেশ্বর পান্ডা,সহ-সভাপতি বানীব্রত কাড়ার এবং জাতীয় যুগ্ম সম্পাদক তথা জম্মু ও কাশ্মীরের ভারপ্রাপ্ত সৈয়দা শামিমা নাসরিন ভারতীয় শ্রমিক সাংবাদিক সংঘ এবং হাওড়া প্রেস ক্লাবের বেঙ্গল স্টেট ইউনিটের যৌথ উদ্যোগে সাংবাদিকদের একদিনের কর্মশালার যে আয়োজন করতে চলেছে তার অগ্রীম আমন্ত্রণ জানানো হলো তৃণমূল কংগ্রেস সাংসদ সাজদা আহমেদকে।

এই ঘরোয়া বৈঠকে বিএসপিসি-র জাতীয় যুগ্ম সম্পাদক সৈয়দা শামিমা নাসরিন সাংসদ সাজদা আহমেদকে অঙ্গবস্ত্র প্রদান করেন।

সৈয়দ শামিমা নাসরিন ভারতীয় শ্রমজীবী পত্রকার সংঘের সম্প্রসারণের জন্য জম্মু ও কাশ্মীরে তিন দিনের সফরে আগামীকাল নয়াদিল্লি থেকে রওনা হবেন।
