কলকাতাজাতীয়রাজনীতিরাজ্য

কিছু কিছু সংবাদমাধ্যম, নিউজ পোর্টাল তার গতকালের বক্তব্য কে ভুল ব্যাখা করছে,সেই নিয়ে এদিন সোশ্যাল মিডিয়া ‘X’ হ্যান্ডলে সেই মন্তব্যের ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এই বাংলা 24:- কিছু কিছু সংবাদমাধ্যম, নিউজ পোর্টাল তার গতকালের বক্তব্য কে ভুল ব্যাখা করছে,সেই নিয়ে এদিন সোশ্যাল মিডিয়া ‘X’ হ্যান্ডলে সেই মন্তব্যের ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘বিষয়টি এখানে পরিষ্কার করা দরকার। আমি তাঁদের (জুনিয়র ডাক্তার) আন্দোলনকে সমর্থন করি, প্রকৃত উদ্দেশ্য নিয়েই আন্দোলন করছেন তাঁরা।জুনিয়র ডাক্তারদের কোনও হুমকি/ভয় দেখানো হয়নি। হুমকি/ভয় দেখানোর যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।’

পাশাপাশি তিনি এও লেখেন যে, ‘আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি।বলেছি, কারণ ওরা পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে নষ্ট করে এরাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়৷ কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় পশ্চিমবঙ্গে অরাজকতা তৈরি করতে চায়, তার বিরুদ্ধে কথা বলেছি আমি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *