কলকাতাজাতীয়রাজ্যহাওড়া

চলে গেলেন সিকিম হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মলয় সেনগুপ্ত

এই বাংলা 24:-চলে গেলেন সিকিম হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মলয় সেনগুপ্ত।বয়স হয়েছিল ৮৮ বছর।১৯৩৬ সালের নভেম্বরের ১০ তারিখে জন্মগ্রহণ করেন। মুর্শিদাবাদের বহরমপুরের পৈতৃক ভিটা।সেখান থেকে স্নাতক হন।পরে কলকাতার বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ ল থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন।
১৯৬১ সালে বহরমপুর বারে যোগদান করেন।১৯৬৭ সালে মুন্সেফ নির্বাচিত হন।

মুন্সেফ থেকে জেলা ও দায়রা জজ পর্যন্ত বিভিন্ন বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।মেট্রো রেলওয়ে, কলকাতার সিনিয়র আইন কর্মকর্তা এবং আন্দামান ও নিকোবর প্রশাসনের বিচার বিভাগীয় সচিব হিসাবে কাজ করেছেন।কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রির দায়িত্ব পালন করেন।

২৭ সেপ্টেম্বর,১৯৯৫ সালে হাইকোর্টের কলকাতা বেঞ্চে বিচারপতি হিসেবে উন্নীত হন।১৬ অক্টোবর,১৯৯৫ সাল থেকে সিকিমের হাইকোর্টে স্থানান্তরিত হন এবং প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন।১৯৯৮ সালের ৯ নভেম্বর অবসর গ্রহণ করেন। কলকাতায় কর্মক্ষেত্র হ‌ওয়ার দরুণ,উনি বেলুড়ের বাসিন্দা হন। আমৃত্যু ওখানেই ছিলেন।মলয় বাবুর পুত্র বিশিষ্ট চিকিৎসক ও সাহিত্যিক ডাঃ দেবাঞ্জন সেনগুপ্ত।

সম্প্রতী আরেক প্রাক্তন প্রধান বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় শোকসভায় এসেছিলেন ১৪ আগস্ট, সেখানে উনি খুব ভেঙে পড়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *