সমস্ত জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যসচিব

এই বাংলা 24:-বর্ষার দরুণ বাড়ছে রাজ্যে ডেঙ্গুর উপদ্রব।এদিকে সরকারি হাসপাতালে চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। কিভাবে মানুষকে পরিষেবা দিতে পারবে রাজ্য এ চিন্তিত,তাই আজ বিকাল পাঁচটায়,সমস্ত জেলাশাসক দের নিয়ে ভার্চুয়াল মিটিং ডাকলেন,রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।
বৈঠকে উপস্থিত থাকবেন স্বাস্থ্য দফতরের উচ্চ পর্যায়ের আধিকারিকরাও।জলপাইগুড়ি-সহ বেশ কয়েকটি জেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে।
ডেঙ্গু মোকাবিলায় সরকারি হাসপাতালগুলিতে কি কি করণীয়,তা নিয়েও নির্দেশ দেবেন আজ মুখ্য সচিব।
তবে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে থাকায় কিভাবে মোকাবিলা সম্ভব,তা নিয়েও প্রশ্ন উঠছে।
