জেলারাজ্য

বন্যায় মানুষের পাশে পুলিশ

এই বাংলা 24:-পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বন্যায় চরম ক্ষতিগ্রস্ত। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। অসংখ্য মানুষ গৃহহীন। সকাল থেকে রাত, লাগাতার ত্রাণকার্য চালাচ্ছে প্রশাসন। আগামী ৯৬ ঘন্টার মধ্যে যে প্রসূতিদের সন্তান হওয়ার সময় নির্ধারিত রয়েছে, স্পিডবোটে করে তাঁদের নিয়ে আসা হচ্ছে ঘাটাল হাসপাতালে। যাঁরা সদ্য মা হয়েছেন, নবজাতক সহ তাঁদেরও নিয়ে আসা হয়েছে হাসপাতালে। পাশাপাশিই চলছে শুকনো খাবার, জল এবং ওষুধ সরবরাহের কাজ।

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার স্বয়ং এবং অন্য আধিকারিকরা স্পিডবোটে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন জলবন্দি এলাকায়, দুর্গত মানুষের হাতে তুলে দিচ্ছেন ত্রাণসামগ্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *