হেম কুটীর:-পল্লবী সরকার

এই বাংলা 24,পল্লবী সরকার:-হেম কুটীর,এই বাড়িটি খুঁজতে গিয়ে আমার কাল ঘাম ছুটে গিয়েছিল। কারণ বাড়িটার ঠিকঠাক অবস্থান কেউই আমাকে বোঝাতে পারছিল না। কিন্তু বাড়িটায় যাওয়ার একটা অদম্য কৌতূহল আমি অনুভব করছিলাম। তাই অনেক কষ্টে কাঠ খড় পুড়িয়ে শেষমেষ যখন ঠিকানাটা জোগাড় হল, তখন সর্বপ্রথম এখানেই যাওয়া স্থির করলাম।’হেম কুটীর’ নামেই পরিচিত এই বাড়িটি, কিন্তু ম্যাপে পাওয়া যাবে ‘শোভাবাজার দাঁ ঠাকুরবাড়ি’ হিসাবে। মিডিয়া এখনো এখানে সেভাবে পৌঁছতে পারেনি, তাই বাড়ির পরিবেশ আপনার মন কেড়ে নিতে বাধ্য।


১৩০ বছরেরও বেশি সময় ধরে এখানে দুর্গাপুজো হচ্ছে, যা শুরু করেছিলেন অমৃতলাল দাঁ। পরিবারের নারায়নকেই শালগ্রামশিলা হিসেবে এখানে ব্যবহার করা হয়। এমনকি তাকে ধুতিও পরানো হয়!



বাঁকুড়ার কোতুলপুর গ্রাম থেকে উঠে আসা অমৃত লাল দাঁ এই পুজো শুরু করেছিলেন, যিনি পেট্রোল আর ডিজেলের ডিলার ছিলেন। বাড়িটায় যে শান্তি বিরাজ করে, তা মুখে প্রকাশ করা সম্ভব নয়। যখন আমি ঢুকি, অসংখ্য পাখি একসাথে ডাকাডাকি করছিল! শোভাবাজার এলাকায় দীনু রক্ষিত লেনে এরকম একটা পরিবেশ যে পেয়ে যাব, স্বপ্নেও ভাবিনি!


All the very best!
আমরা গর্বিত তোকে নিয়ে