কলকাতাজাতীয়জেলারাজ্যহাওড়া

হাওড়া ময়দানের শরৎ সদনে “জাতীয় এমএসএমই ক্লাস্টার আউটরিচ প্রোগ্রাম”

এই বাংলা 24:-৯ নভেম্বর এলডিএম অফিস, হাওড়া এবং জোনাল অফিস, ইউকো ব্যাংক সফলভাবে ডিএফএস, অর্থ মন্ত্রক, (Government.Of India) এর নির্দেশে হাওড়া ময়দানের শরৎ সদনে “জাতীয় এমএসএমই ক্লাস্টার আউটরিচ প্রোগ্রাম” এর আয়োজন করে।

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমন, মেটাল কাস্টিং (ফাউন্ড্রি) এবং রি-রোলিং মিল ক্লাস্টার, এম. এস. এম. ই ইউনিট হাওড়ার সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে মতবিনিময় করেন ।

অনুষ্ঠানে পিএনবি-র এক্সিকিউটিভ ডিরেক্টর কল্যাণ কুমার, এসএলবিসি-র জিএম ও গভর্নর বলবীর সিং, ইউকো ব্যাঙ্কের এমএসএমই ও মিড-কর্পোরেট বিভাগের জিএম প্রেম শঙ্কর ঝা, মেজর বিক্রান্ত টন্ডন (অবসরপ্রাপ্ত ) ইউকো ব্যাঙ্কের সল্টলেক জোনের আঞ্চলিক প্রধান, পি. বি. জি. বি-র চেয়ারম্যান প্রণব বিশ্বাস, ইউকো ব্যাঙ্কের হাওড়ার এল. ডি. এম অমিত কোহলি, সি. আই. ডি. বি. আই-এর জিএম প্রমোদ কুমার বিজয়বর্গীয় এবং বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়াও, এই অনুষ্ঠানে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগী, এফ. এ. এস. আই. আই এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে ২০০ জনেরও বেশি অংশগ্রহণকারী অংশ নেন।

অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (এম. এস. এম. ই) সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা এই অনুষ্ঠানের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। 

আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন মুদ্রা তরুণ প্লাস প্রকল্পের ঋণগ্রহীতাদের অনুমোদন সংক্রান্ত পরামর্শ দিয়েছেন।

এই অনুষ্ঠানে নারী শক্তি প্রকল্পের আওতায় মহিলা উদ্যোক্তাদের গুরুত্ব এবং তাদের জন্য প্রদত্ত ঋণ সুবিধার কথা তুলে ধরা হয়।

তিনি দেশের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (এমএসএমই) ঋণ বৃদ্ধিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ভূমিকার কথাও তুলে ধরেন।

ইউকো ব্যাঙ্কের মহাব্যবস্থাপক প্রেমশঙ্কর ঝা বলেন, কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে জাতীয় অর্থনীতিতে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের গুরুত্ব কৃষি ক্ষেত্রের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে। তিনি ঋণ বিতরণের ডিজিটাল পদ্ধতির গুরুত্বের কথাও তুলে ধরেন, যা বর্তমানে ইউকো ব্যাঙ্ক প্রদান করছে।

পিএনবি-র ইডি কল্যাণ কুমার ক্রেডিট বিতরণের জন্য ইউপিআই-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরীক্ষামূলক প্রকল্পগুলির কথা বলেন।এমএসএমই ক্ষেত্র সম্পর্কে বিস্তৃত অন্তর্দৃষ্টি এবং শিল্পপতিদের দ্বারা এই ক্ষেত্রের জন্য ভবিষ্যতের অনুমানের কারণে অংশগ্রহণকারীরা এই অনুষ্ঠানের ব্যাপক প্রশংসা করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *