জেলাজেলাসাহিত্য সংস্কৃতিহাওড়া

দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে সালকিয়া হিন্দু স্কুল উচ্চ ও ইউনিট ২ তরফ থেকে সমগ্র উত্তর হাওড়ায় বর্ণাঢ্য পদযাত্রা

এই বাংলা 24:- আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে সালকিয়া হিন্দু স্কুল উচ্চ ও ইউনিট ২ তরফ থেকে সমগ্র উত্তর হাওড়ায় বর্ণাঢ্য পদযাত্রায় মাধ্যমে এলাকাবাসীর হৃদয় জয় করে নিলো। উল্লেখ্য এবছর বিদ্যালয়ের ১২৫ তম বর্ষপূর্তি উপলক্ষে সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।তার মধ্যে অন্যতম উল্লেখ্য আজকের এই পদযাত্রা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সম্বুদ্ধা নাগ তিনি তার সমগ্র শিক্ষক মন্ডলীদের নিয়ে ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয় কে এগিয়ে নিয়ে চলেছেন। যেখানে ইংরাজি মাধ্যমের রমরমায় বাংলা মাধ্যম হতাশাজনক অবস্থা, সেখানে এই বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা ১৫৮৫,যা সত্যি ঈর্ষণীয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিজের নানা চিন্তার ফসল হিসেবে তৈরী করেছেন ল্যাবরেটরি,নানা চিন্তার ফসল তিনি তার বিদ্যালয় কে উচ্চমার্গের নিয়ে যাওয়ার সচেষ্ট হয়েছেন।

আজকের পদযাত্রায় সূচনায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরী, প্রাক্তন প্রধান শিক্ষক তপন কুমার রায় সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *