ডোমজুড় পথ দেখাবে বাংলাকে

এই বাংলা 24:- ২০২১ সালে বিধায়ক হওয়ার পর থেকে কল্যাণ ঘোষ,যিনি ডোমজুড় বিধানসভার ভূমিপুত্র,প্রথম থেকেই সচেষ্ট ছিলেন আমৃত্যু মানুষের মনের মণিকোঠায় নিজের স্থান করে নেওয়ার।তিনি বিধায়ক হিসেবে প্রথম শপথ নিলেন মানুষ গড়ার কারিগর হিসেবে।শুরু করলেন জয়েন্ট এন্ট্রান্সের ফ্রি কোচিং।সফল হলেন,প্রায় ৪৫ জন বাস্তুকার ও ডাক্তার তৈরী করতে পেরেছেন,যারা আজ নিজেরা নিজেদের প্রতিষ্ঠিত করার পথ বেছে নিয়েছেন। এছাড়া ছিল বিনামূল্যে চিকিৎসা ও ডাক্তার পরিষেবা,তাতেও তিনি সফল। উল্লেখ্য বিধায়ক কল্যাণ ঘোষ বিধায়ক ভাতা নেন,তা সম্পূর্ণ ব্যয় করেন এই জনহিত প্রকল্পে।

নেতাজি সুভাষচন্দ্র বসু কে সামনে রেখে, নেতাজি সুভাষচন্দ্র বসু একাডেমি তৈরী করলেন।এই একাডেমির এবারের উদ্দ্যেশ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ও ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ফ্রি কোচিং সেন্টারের মাধ্যমে আইপিএস,আইএএস, ডাব্লিউ বি এস সি ক্যাডার তৈরী করা।কারণ এখন যারা আইপিএস হচ্ছেন তারা বেশিরভাগই বিহার থেকে, আইএএস উত্তরপ্রদেশ থেকে, বাংলা থেকে বিরল বললেই চলে। কিন্তু বাংলার মেধা আছে, কিন্তু সঠিক কোচিং ক্যাম্পিং এর অভাব।সেই সঠিক কোচিং সেন্টারের মাধ্যমে মূল্যায়নের লক্ষ্যে তুলে ধরা হবে এই একাডেমি।
নেতাজির জন্মদিবস কে স্মরণ জগদীশপুর হাই স্কুলের মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে “নেতাজি সুভাষচন্দ্র বসু একাডেমি” আত্মপ্রকাশ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সীতারাম ঘোষ, বিধায়ক রাণা চট্টোপাধ্যায়, হাওড়া জিলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, হাওড়া পৌর নিগমের প্রশাসনিক প্রধান ডাঃ সুজয় চক্রবর্তী,বিডিও গার্গী দাস সহ এলাকার পঞ্চায়েত প্রধান,সদস্য সদস্যারা, পঞ্চায়েত সমিতির সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়ক কল্যাণ ঘোষ।
সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য সহ সকলে এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।একটাই স্লোগান ওঠে “ডোমজুড় পথ দেখাবে বাংলাকে”।এর সাথে যার সহযোগিতায় এই ফসল বিধায়ক পুত্র ঋভু ঘোষ প্রশংসিত হন।
চিত্র:-মহ:নঈম
