২এর পল্লী যজ্ঞেশ্বর স্মৃতি মন্দিরের তত্বাবধানে গ্রীষ্মকালীন রক্তসংকট মেটাতে ও থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে

জানা ছিল প্রবল দুর্যোগের অশনি সঙ্কেত,ধেয়ে আসবে রিমাল, ঘন্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড়ের সাথে অঝোড়ে বৃষ্টি ঝড়বে হাওড়ার বুকে।তবুও সব কিছু উপেক্ষা করে মানবতার টানে সালকিয়ার উত্তম ঘোষ লেনের ২এর পল্লী যজ্ঞেশ্বর স্মৃতি মন্দিরের তত্বাবধানে গ্রীষ্মকালীন রক্তসংকট মেটাতে ও থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে সবকিছু উপেক্ষা করে হয়ে গেলো রক্তদান কর্মসূচী।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্যাম মালহোত্রা,শমিত ঘোষ, কিশোর দেশানি সহ অন্যান্য রা।

সংস্থার তরফে রজত অধিকারী জানান,”পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মাথায় রেখে আমাদের সংকল্প মা মাটি মানুষের পাশে দাঁড়ানো,কারণ তিনি সদা সর্বদা মানুষের জন্য চিন্তা করে আসেন,আমরা তার কণামাত্র যদি করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক,তাই মানুষের পাশে সর্বদা থাকার অঙ্গীকারে আমরা সৈনিক মাত্র।”

পৃথ্বীজিৎ ঘোষ,শুভ্র ঘোষাল সহ অন্যান্য সদস্যরা এই কর্মকান্ডে সবকিছু উপেক্ষা করে উপস্থিত ছিলেন।

